ঢাকা
logo
প্রকাশিত : May 9, 2025

মনপুরায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি সামসুদ্দিন সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি সামসুদ্দিন সাগরের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অপারেশন ডেভিল হান্টের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মনপুরা উপজেলা সভাপতি মোঃ সামছুদ্দিন সাগরের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ নানা অপরাধের অভিযোগ আসছে। আমরা তাকে ইতোপূর্বেও গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেছি। কিন্তু তাকে আটক করতে পারিনি। গতরাত ২ টায় অপারেশন ডেভিল হান্টের আওতায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং তাকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram