ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৪
logo
প্রকাশিত : মে ৭, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ার পৌর-শহরের খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় রহমতপুর খালের ময়লা আবর্জনা চাপা দেওয়া অবস্থায় লাশ পাওয়া যায়।

উদ্ধার হওয়া অজ্ঞাত ওই নারীর লাশ প্রায় গলিত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

কলাপাড়া থানার ওসি তদন্ত ইলিয়াস তালুকদার জানান, স্থানীয়রা ময়লা আবর্জনা ফেলতে যেয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়। আমরা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram