ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫৫
logo
প্রকাশিত : মে ৬, ২০২৫

হাঁস নিয়ে কথা কাটাকাটি, বৃদ্ধকে গলা টিপে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে হাঁস নিয়ে কথা কাটাকাটির জেরে এক বৃদ্ধকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধের নাম ফজলুল করিম (৭০)। তিনি উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের শেখ হামিদ মুহুরী বাড়ির মৃত শেখ আহমদের পুত্র।

মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ৯ টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া জাহেদ পলাতক রয়েছেন।

নিহত ফজলুল করিমের ছোট ভাই বজলুল করিম বলেন, ‘আমার বড় ভাই ফজলুল করিমের একটি হাঁস গত রবিবার আমাদের বাড়ীর ফয়েজ উল্ল্যাহ ধরে নিয়ে গিয়ে আটকে রাখেন। গতকাল (সোমবার) বিকেলে আমার ভাবী (ফজলুল করিমের স্ত্রী) ফয়েজ উল্ল্যাহর ঘর থেকে হাঁসটি নিয়ে আসেন। আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯ টার সময় ফজলুল করিমের সঙ্গে ফয়েজ উল্ল্যাহর ছেলে জাকারিয়া জাহেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাকারিয়া জাহেদ ফজলুল করিমের গলা টিপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। তখন তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ফারজানা ইসলাম বলেন, ‘ফজলুল করিম নামের এক ব্যক্তিকে দুপুর সাড়ে ১২ টার সময় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির শরীরের কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মায়ানীতে হাঁস নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফজলুল করিম নামে এক বৃদ্ধকে গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। অভিযুক্ত যুবককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram