ঢাকা
logo
প্রকাশিত : May 2, 2025

বিজয়নগরে মাদক ও বাইকসহ যুবক গ্রেফতার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের অভিযানে
৪৫০ বোতল স্কপ সিরাপ ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন রেজিঃ বিহীন এ্যাপাচি আরটিআর-১৬০ সিসি মোটর সাইকেল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমুড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই মশিউর রহমান খান, এসআই নাফিজুল ইসলাম, এএসআই হাসান মাহমুদ আবদীন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত হলেন পত্তন ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রোকন উদ্দিনের ছেলে মোঃ নূরুল হক ভূঁইয়া (৪০)।

বিজয়নগর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর দখল ও হেফাজত হইতে ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি এ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram