ঢাকা
logo
প্রকাশিত : April 29, 2025

কালিয়াকৈরে যুবতীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় এক যুবতী (৩৪) কে গণধর্ষণের অভিযোগে সোমবার রাতে হাফিজুর ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক হলেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার রুপশি গ্রামের গাফ্ফার আলী ভূইয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাতে ধর্ষণের শিকার ওই যুবতী ফাহিম আহমেদ সোহাগ (৩৫) ও রায়হান আলী (৩৬) দুই বন্ধুর সাথে উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় আয়নাল হকের বাড়ির ভাড়াটিয়ার হাফিজুরের কক্ষে বেড়াতে আসেন। এসময় সোহাগ ওই যুবতীকে স্ত্রী পরিচয় দিয়ে রাতে থেকে যায়। এদিকে গভীর রাতে সোহাগ, রায়হান ও হাফিজুর মিলে রাতভর জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের এক পর্যায়ে ওই যুবতী অজ্ঞান হয়ে পড়লে ভোরে ওই যুবতীকে গাজীপুর চৌরাস্তা এলাকার একটি খাবার হোটেলের সামনে ফেলে রেখে চলে যায়। পরে ওই যুবতী স্থানীয়দের সহায়তায় চিকিৎসা শেষে ২৮ এপ্রিল সোমবার তিনজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে হাফিজুরকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনার অপর অভিযুক্তরা পলাতক রয়েছেন।

কালিয়াকৈর থানার পরির্দশক (তদন্ত) জাফর আলী খান বলেন, যুবতী ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে যুবতীকে মেডিকেল পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram