ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৬
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

মনপুরায় বজ্রপাতে একই কৃষকের চার গরুসহ আট গরুর মৃত্যু

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় আকস্মিক বজ্রপাতে একই কৃষকের চারটি গরুর মৃত্যু হয়েছে। উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক। মৃত গরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের। এছাড়াও হঠাৎ কালবৈশাখী ঝাড়ের সময় বজ্রপাতে উপজেলায় আরও চারটি সহ মোট আটটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে উপজেলার হাজীর ইনিয়নের চর যতিন গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর মিয়ার ছেলে মিরাজের গোয়াল ঘরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এছাড়াও উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে পৃথক মালিকের চারটি গরুর মৃত্যু হয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ রিয়াজ জানান, ভোরে হঠাৎ করে ঝরো হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের মাঝে মুহুর্মুহু বজ্রপাত শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বিকট শব্দে গোয়ালের কাছাকাছি বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার গোয়াল ঘরে থাকা দুটি গাভীন গরু ও কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত ২টি ষাড় মারা যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে উপজেলায় বজ্রপাতে আরও চারটি গরুর মৃত্যু হয়। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা নিজাম কাজীর ১টি, ৪নং ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবদিনের ১টি, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার রাড়ীর ১টি ও সেলিম সর্দারের ১টি গরু মারা যায়। বজ্রপাতে মৃত আটটি গরুর মূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক জানান, বজ্রপাতে একই ব্যক্তির চারটি সহ আটটি গরু মৃত্যুর খবর পেয়েছি। এটা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য অত্যন্ত দুঃজনক ব্যাপার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram