ঢাকা
logo
প্রকাশিত : April 9, 2025

ধামইরহাটে বিজিবির অভিযানে মাদকসহ একজন গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ পিস ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ মো. আকরাম বাবু (২৬) নামের একজন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

বুধবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার বস্তাবর বিওপি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি উপজেলার মালাহার গ্রামের লুৎফর রহমানের ছেলে।

বুধবার সকালে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪বিজিবির ব্যাটালিয়ন অধিনায় লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার ভোরে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. বাদশা আলমগীর এর নেতৃত্বে চককালু গ্রামের টুটিকাটা খাড়ির ব্রীজের উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ পিস ব্যুপ্রিনরফিন ইজেকশনসহ ও ১০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মোঃ আকরাম বাবু (২৬) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেন বিজিবির সদস্যরা। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৩ হাজার ৫০০ টাকা। সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায় লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram