ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩০
logo
প্রকাশিত : এপ্রিল ৬, ২০২৫

টানা আট দিন ছুটি শেষে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু

হিলি প্রতিনিধি: টানা আট দিন ছুটি শেষে আজ রোববার থেকে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ তারিখ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন ছুটি ঘোষণা করে বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সহ বন্দরের ব্যবসায়ী সংগঠন গুলো। ফলে একসপ্তাহের বেশি সময় ধরে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ ছিলো।

টানা ছুটি শেষে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্ম চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে। 

বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, অন্যান্য দিনের মতো সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। আজ থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

অন্যদিকে ঈদের ছুটিতে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram