ঢাকা
logo
প্রকাশিত : March 26, 2025

মানিকছড়িতে স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ শহীদুল ইসলাম, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৬ টায় মানিকছড়ি উপজেলা সদর শহীদ মিনারে প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া। পরে থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল, বিএনপি সভাপতি এনামুল হক এনাম সাধারণ সম্পাদক মোঃ মীর হোসেন ও সহযোগী সংগঠনের নেতারা, মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি কর্মচারী ক্লাব, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মিলন কান্তি দে ও তার সংগঠনের নেতারা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো ফুল দিয়ে ৭১ এ মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০ টায় নির্বাহী কর্মকর্তা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।এসময় নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী ভূমি কমিশনার, থানা অফিসার্স ইনচার্জ, ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram