ঢাকা
logo
প্রকাশিত : March 22, 2025

ধামইরহাটে বিশ্ব পানি দিবসে পরিচ্ছনতা অভিযান ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলতাদিঘী জাতীয় উদ্যানের পাশে বিভিন্ন খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছনতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১৫জন ভলেন্টিয়ার নিয়ে পরিচ্ছনতা অভিযান শুরু করা হয়। পরে উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলতাদিঘীর পাড়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্।

এছাড়াও পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান লিটন, ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পারভীন সুলতানা, যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আলতাদিঘী শালবন ও দিঘীর পরিবেশ ও পানিরসহ বিভিন্ন বিষয়ের উপরে দিকনির্দেশণা মূলক আলোচনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram