ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪১
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৫

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৮ টি গরু চুরির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক চুরির এ ঘটনাটি গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার নৈদিঘী গ্রামে ঘটেছে । 

জানা যায়, ওই গ্রামের কৃষক নুরশেদ আলম প্রতি দিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে বাড়ি সংলগ্ন গোয়ালঘরে ৯টি গরু রেখে তালা দিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে যান।

গভীর রাতে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে সমস্ত গরু চুরি করে নিয়ে যায়। তবে একটি ছোট বাছুর তাদের হাতছাড়া হয়ে যায়। চুরিকৃত গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শুক্রবার ভোর রাতে নুরশেদ তার গোয়ালঘরে গিয়ে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান।গতকাল সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও গরুগুলোর কোন সন্ধান করতে পারেননি। 

স্থানীয় মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সম্রাট হোসেন বলেন, গরু চুরির বিষয়টি আমি জানার পর আত্রাই থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন গ্রামে আশঙ্কা জনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram