ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০২
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

ঝালকাঠির কাঠালিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় রমজান ও ঈদুল ফিতরে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে কাঠালিয়া সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম।

অভিযানে ইফতারি সামগ্রী, শসা, লেবু, সবজি, মাছ, মাংস, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ওপর বাজার তদারকি অভিযানে পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। মূল্য তালিকা প্রদর্শন ও পাকা ভাউচার সংরক্ষণ না করার অপরাধে ৩টি দোকানকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান, এ অভিযান পুরো রমাজান মাস জুড়েই অব্যাহত থাকবে এবং ভোক্তা অধিকার আইনে এসব জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়েছে।

অভিযানে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও আনসার ভিডিপি’র সদস্যরা সাথে ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram