ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৬
logo
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

আত্রাইয়ে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা নির্বাচন অফিসের সামনে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তরের কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে আত্রাই উপজেলা নির্বাচন অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম। তিনি তার বক্তব্যে বলেন, "জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তরের সিদ্ধান্ত জনগণের স্বার্থের পরিপন্থী। এটি নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করতে পারে। আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাই।"

উল্লেখ্য, সম্প্রতি সরকার জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ কমিশনে স্থানান্তরের পরিকল্পনা করছে, যা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আজকের এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি তারই ধারাবাহিকতা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সরকারের কাছে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান এবং জনগণের স্বার্থে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন অফিসার মোঃ ইমরান হোসেন, ডাটা এন্ট্রি অফিসার মোঃ রায়হান ও সৈয়দ শামিম হোসেন ও উপজেলা নির্বাচন অফিসের সকল স্টাফ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram