ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2025

মির্জাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে অর্থদন্ড

উত্তম গোলদার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে ফলের দোকান, কাঁচাবাজার, ইফতারির দোকান ও মু‌দি দোকা‌নে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মূল্যতা‌লিকা সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর উপা‌য়ে খাবার সংরক্ষণ করার অপরাধে ৫ দোকান মালিককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ রবিবার (২ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও রাস্তার পাশে ফুটপাতে থাকা অবৈধ দোকান, দোকানের বর্ধিতাংশ অপসারণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ অভিযানকালে তার সাথে ছিলেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির নেতৃবৃন্দ।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন,‎ ‘পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং ভোক্তাদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‎ রমজানে ক্রেতারা যাতে হয়রানির শিকার না হয় সেজন্য প্রতিটি দোকানে মূল্যতালিকা বাধ্যতামূলকভাবে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram