ঢাকা
logo
প্রকাশিত : February 25, 2025

বঞ্চিত শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: যুগ্ম সচিব

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সমাজসেবা অধিদফতর রাজশাহী বিভাগীয় পরিচালক যুগ্ম-সচিব সৈয়দ মোস্তাক হোসেন বলেছেন, দেশের বঞ্চিত শিশুরা যাতে শিক্ষা অর্জনের মধ্যদিয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য তাদেরকে ক্যাপিটেশন গ্র্যান্টের আওতায় নিয়ে আসা হয়েছে। সরকার তাদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে।

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি ব্যক্তিকে স্বাবলম্বী করে তোলার জন্য সমাজসেবা হতে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। এ ঋণের মধ্যদিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন হচ্ছে। তাই সমাজসেবা হতে ঋণ নিয়ে এর যথার্থ ব্যবহারের মধ্যদিয়ে যথা সময়ে এ ঋণ পরিশোধের জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) নওগাঁর আত্রাই উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক আয়োজিত ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানা ও শিশু সদনের মান উন্নয়ন বিষয়ক সেমিনার ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন, নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সহকারী পরিচালক গাওছল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, মুজাহিদ খান প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram