ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2025

নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন: তারেক রহমান

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: "জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তবর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন" বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, "জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার আন্দোলনের শেষ দিনে এক ভার্চুয়াল বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, "তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের লাখো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত।  তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি সহ্য করা হবে না। সরকার যদি জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে, তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

৪৮ ঘন্টার লাগাতর কর্মসূচির শেষ দিনে আজ তিস্তা নদীর তীরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। আন্দোলনকারীরা "জাগো বাহে, তিস্তা বাঁচাই" স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, "তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা পানির জন্য হাহাকার করছে, নদীভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে।অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক।এটা এখন দল-মত নির্বিশেষে সকলের প্রানের চাওয়া হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি না থাকলেও বিএনপি'র এই লাগাতার ৪৮ ঘন্টার কর্মসূচির ফলেই ভারত সরকার পানি দিতে বাধ্য হয়েছে। আগামীতে আপনাদের সাথে নিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে। 

ক্ষোভ প্রকাশ করে মেজর (অবঃ) হাফিজ বলেন, আমরা ম্যান ম্যান করা তত্ত্বাবধায় সরকার নই, আর ভোট চোর সরকার তো স্বামীর বাড়ি গিয়েছেন। আগামীতে আপনাদের দোয়ায় বিএনপি সরকার ক্ষমতায় আসলে মহা পরিকল্পনা বাস্তবায়ন হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের ফসল চাষের জন্য তিস্তায় পর্যাপ্ত পানি নেই। শুষ্ক মৌসুমে নদীতে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, আর বর্ষায় বন্যার কবলে পড়ে জমি,বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে।কতবার যে বাড়ি ভেঙ্গেছে তার হিসাব নেই।আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তিস্তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram