ঢাকা
logo
প্রকাশিত : February 15, 2025

দাউদকান্দিতে দেড় হাজার টাকার জেরে একজনকে হত্যা, দুই আসামি গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা : দাউদকান্দিতে দেড় হাজার টাকার জেরে একজনকে হত্যার দায়ে দুই আসামি গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার পদুয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের তালুকদার বাড়িতে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি গ্রাম্য সালিশের দেড় হাজার টাকা ভাগবাটোয়ারা নিয়ে হাবীব তালুকদার (৬০) নামের একবৃদ্ধকে ঐ এলাকার কতিপয় দুষ্কৃতকারীরা পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরীসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান,"ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী  মাকসুদা বেগম মাসু বাদী হয়ে ৯জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে এজহারনামীয় দুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  

তিনি আরও বলেন, আজ শনিবার দুপুর ২টায় ধৃত আসামীদ্বয়কে আদালতে প্রেরণ করা হবে।"

ধৃত এজহারনামীয় ২ নম্বর ও ৯ নম্বর আসামীদ্বয় হলো— উপজেলার নয়ানগর গ্রামের চারু ভূঁইয়ার ছেলে মিজান ফকির (৫০) ও একই এলাকার বাবুল ছয়ালের ছেলে শিপন মিয়া(২৪)।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram