ঢাকা
logo
প্রকাশিত : February 11, 2025

মধ্যপাড়া পাথরখনিতে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকারঃ দেশের একমাত্র পাথর খনিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভোর বেলা থেকে পাথর উত্তোলন বন্ধ। আজ মঙ্গলবার পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিঃ পাথর খনি থেকে ভোর বেলা হতেই পাথর উত্তোলনসহ সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। পাথরখনির ভূগর্ভে সচল রাখতে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত অভিজ্ঞ প্রকৌশলী মেরামতের কাজ চালাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান উত্তোলনের কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে বিশেষজ্ঞরা পাথর উৎপাদনের বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। যান্ত্রিক ত্রুটি সেরে গেলেই যে কোন সময় উৎপাদনে যেতে পারে।

জানা যায় মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারি প্রতষ্ঠিান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড (জিটিসি)
প্রতিদিন ৫হাজার ৫শ থেকে ৬হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করত। মাসে প্রায় ১লাখ ৪৫হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হতো। ইয়ার্ডে ১০থেকে ১২লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে। ২০২৪সালে ডিসেম্বর মাসে যান্ত্রিক ত্রুটির ফলে ১মাস বন্ধ থাকার পর জানুয়রি মাসের শেষের দিকে চালু হয়। চালুর পর থেকেই আজ ১১ফেব্রুয়ারি ভোর বেলা থেকে সাময়িকভাবে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদেশি বিশেষজ্ঞরা যান্ত্রিক ত্রুটির মেরামতের কাজে করে যাচ্ছে। উৎপাদন শুরু করতে পারেনি। তবে যে কোন সময় ভূগর্ভের সমস্যা নিরসন হলেই পাথর উত্তোলনে যেতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram