ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৯, ২০২৫

খুনসহ ডাকাতির ক্লুলেস মামলার পলাতক আসামি সালমান আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খুনসহ ডাকাতির ক্লুলেস মামলার অন্যতম পলাতক আসামি সালমান উদ্দিন (২৭) কে গ্রেফতার করেছে র‍্যাব। সে জেলার চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য দেন র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

এর আগে, প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলার শিমূলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে খুনসহ ডাকাতি মামলার অন্যতম পলাতক আসামি সালমান উদ্দিন গ্রেফতার হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্যবসায়ী মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফার্দিন-মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান। চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮ থেকে ১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে। একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মহসিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন। এ প্রেক্ষিতে মামলার পলাতক আসামি সালমান উদ্দিনকে আটক করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram