ঢাকা
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৪৭
logo
প্রকাশিত : মার্চ ১৪, ২০২৬

‘আমি একজন হিন্দুকে বিয়ে করেছি, খুব সুখে আছি’

বলিউডের বরেণ্য অভিনেত্রী মুমতাজ। পঞ্চাশের দশকের শেষ লগ্নে রুপালি জগতে পা রাখেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকের শুরুতে অভিনয় থেকে দূরে সরে যান।

ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ। এ সংসারে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। ৭৮ বছর বয়সি মুমতাজ দাম্পত্য জীবনে ভালো সময় কাটাচ্ছেন। ‘সিতারোঁ কা সফর’ পডকাস্টে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় বিয়ে, ধর্ম নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

দুই দেবতার ওপর গভীর বিশ্বাস রাখেন মুমতাজ। তার ভাষায়—“আমার সবচেয়ে প্রিয় দেবতা শঙ্কর এবং কৃষ্ণ। আমি মুসলমান হয়েও তাদের ওপর গভীর বিশ্বাস রাখি। আমার বাড়ির সিঁড়ির পাশে ভগবান গণেশের একটি মূর্তি আছে। ভগবান গণেশ আমার প্রিয়, আমি তার পায়ে মাথা ঝুঁকাই। আমি ভগবান শঙ্করেও বিশ্বাস করি। ছোটবেলা থেকেই সুদর্শন মানুষদের পছন্দ করি। আমার মনে হয়, তিনি সবচেয়ে সুদর্শন দেবতা। তাই আমি তাকে ভালোবাসি। এই দুই দেবতার ওপর আমার বিশেষ বিশ্বাস রয়েছে।”

ব্যক্তিগত জীবনে হিন্দুধর্মের অনুসারী এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন মুমতাজ। তা স্মরণ করে তিনি বলেন, “আমি দুই ধর্মেই বিশ্বাস করি। আমি একজন হিন্দুকে বিয়ে করেছি, আর আমার বোনও একজন হিন্দুকে বিয়ে করেছে। আমরা দুজনেই খুব সুখী। আমার স্বামী আমার খুব যত্ন নেয়। মানুষ কেন বারবার হিন্দু–মুসলমান বিভাজনের কথা বলে, আমি তা বুঝি না। আমি এসব বিশ্বাস করি না।”

বহুবিবাহ নিয়ে আপত্তি জানিয়ে মুমতাজ বলেন, “সবসময়ই বলি, আমি একজন হিন্দুকে বিয়ে করেছি, আমার বোনও তাই করেছে এবং আমরা খুব সুখে আছি। মুসলমানদের মধ্যে অনেক পুরুষ তিন–চারটি বিয়ে করে তারপর স্ত্রীদের ছেড়ে দেয়। তাহলে মুসলমানরা কীভাবে হিন্দুদের চেয়ে ভালো হয়ে গেল? একজন পুরুষের প্রথমেই তিন–চারটি বিয়ে করা উচিত নয়। আমি মুসলমান হয়েও বলি, ‘এটা ভুল’।”

একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে মুমতাজ বলেন, “একজন স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনকে বিয়ে করা, তারপর তৃতীয়জনকে। কখনও কি ভেবেছেন, সম্পর্কের ক্ষেত্রে নারীরা কতটা আধিপত্যপ্রবণ? এই একটি সম্পর্কে প্রায় সব নারী খুব অধিকারবোধ রাখে। একজনকে ছেড়ে আরেকজনকে বিয়ে করা কীভাবে ঠিক হতে পারে? এটা কি পাপ নয়? এই দিক থেকে হিন্দুরা ভালো, তারা সাধারণত একবারই বিয়ে করে। কখনও কখনও দ্বিতীয় বিয়ে হতে পারে। কিন্তু সহজে একজনকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাওয়ার বিষয়টা সেখানে নেই। সেটা ভুল।”

মুমতাজ বহুবিবাহে বিশ্বাসী না হলেও তার স্বামী একসময় পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন। এ পরিস্থিতিতে একা হয়ে যান মুমতাজ। এক পর্যায়ে তিনিও পরকীয়া সম্পর্কে জড়ান। তবে দুজনই সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন। তবে এসবই এখন অতীত। ময়ূর মাধবনীর সঙ্গে দাম্পত্য জীবনে ভালো সময় পার করছেন বলে জানিয়েছেন মুমতাজ।

*ফিল্মফেয়ার অবলম্বনে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram