ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

বিজিবির অভিযানে পৌনে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বিয়ানীবাজারে শুক্রবার সকালে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ৭২ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করেছে। জব্দ জিরা কাস্টমসে জমা দিয়েছে বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিশেষ টহলদল শুক্রবার সকাল ৭ ঘটিকার সময় বিয়ানীবাজারের দোবাগ মোড় নামক স্থান থেকে ভারত থেকে পাচার হয়ে আসা ৪৮০০ কেজি জিরার চালান জব্দ করেছে। এর আগেই চোরাকারবারিরা সটকে পড়ে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান জানান, সীমান্তের ৪ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ৭২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরার চালান জব্দ করেছে। বিকেলে জব্দ জিরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram