ঢাকা
logo
প্রকাশিত : February 6, 2025

ছাত্রশিবিরকে যারাই উৎখাতের চেষ্টা করবে, তারাই মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজেন একটি বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। জেলা শহরের পৌর পার্ক থেকে র‍্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে শান্তিমোড় এলাকায় গিয়ে সমাবেশ করে।

শহর শাখা শিবিরের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখা শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও শহর শাখা শিবিরের সাবেক সভাপতি এনায়েতুল্লাহ ও গোলম মোস্তফা।

এ সময় বক্তারা শিবিরের সাবেক নেতাদের হত্যার বিচার চেয়ে বলেন, শিবিরকে উৎখাত করতে যারা নানা ষড়যন্ত্র শুরু করেছিলো, ছাত্র সমাজ আজ তাদের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। বাংলাদেশে ছাত্রলীগের কোনো আস্তানা থাকবেনা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ সংগঠন উল্লেখ করে বক্তারা বলেন, এই আর্দশ সংগঠনকে যারাই উৎখাত করার চেষ্টা করবে তারাই মামার বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram