ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল থেকে বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনি এবং পুষ্পাঞ্জলী দিয়ে বিদ্যাদেবী সরস্বতী পূজার পূজা-অর্চনা শেষ হয়।

প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজে সরস্বতী পূজা উদ্যাপন চলছে। বাণী অর্চনা শেষে আজ দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পদক দিলিপ রায়, সনাতন একতা সংঘের সভাপতি শুভাশিষ দেব জয়, সাধারণ সম্পাদক কমল কুমার পাল।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে শিল্পীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram