ঢাকা
logo
প্রকাশিত : January 28, 2025

ধামইরহাটে ৪জন মাদকসেবীকে ইউএনও'র কারাদন্ড প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪জন মাদকসেবীর কারাদন্ড প্রদান করা হয়েছে। গত সোমবার উপজেলার ইসবপুর ইউনিয়নের ধুরইল, মানপুর ও ধামইরহাট ইউনিয়নের দাদনপুরসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দলের সার্বিক পরিচালনার মাধ্যমে উপজেলার মানপুর এলাকার ওসমান সরদারের ছেলে মো. মনসুর রহমান (৪৫), ধুরইল এলাকার হেলাল হোসেনের ছেলে ব্যারিস্টার মিঠু (৩২), তোমেজ উদ্দিনের ছেলে খায়রুল ইসলাম (৪১) এবং দাদনপুর এলাকার তসলিম ইসলামের ছেলে সাগর হোসেন (২০) কে মাদকদ্রব্য সেবন ও অপ্রকৃতস্থ আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেকের অর্থদন্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram