ঢাকা
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৫

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজে অভিযান 

জসিম সিদ্দিকী, কক্সবাজার: সেন্টমার্টিনের পর্যটকবাহী জাহাজে যাত্রী পরিবহনে শৃঙ্খলা না মানা ও অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাটে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযানে জাহাজের কাউন্টার ও জাহাজ পরিদর্শন করা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই, স্ট্যান্ডিং যাত্রী বহন এবং ভাড়া আদায়ের নির্ধারিত চার্ট না থাকায় একটি জাহাজকে সতর্কতার পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 ইউএনও বলেন, সুশৃঙ্খল জাহাজ চলাচল, হয়রানি রোধ ও পর্যটকদের সুবিধার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে। এ সময় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবুল কালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram