ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

কুরিয়ার সার্ভিসে মিলল ১১৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ, অফিস সিলগালাসহ ১ জনের জেল ও জরিমানা

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পাবনা শহর থেকে আসা ১১৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেছে বিরামপুর বিজিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা।

উক্ত জব্দকৃত মালামালের প্রতিনিধিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানাসহ বিরামপুর এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর অফিস সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর বিরামপুর অফিসে অভিযান চালায় বিজিবির বিরামপুর বিশেষ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মর্তুজা শাহিন ও সঙ্গীয় ফোর্স। অভিযান চালিয়ে ১০৮ কার্টুন যৌন উত্তেজক সিরাপ ও ১০ কার্টুন বিএসটিআই অনুমোদনহীন তেঁতুল হজমীসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এইসমস্ত মালামালের প্রতিনিধি আক্তারুজ্জামানকে (৩২) ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানাসহ এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ এর বিরামপুর অফিস সিলগালা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন। এসময় তাকে সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশের এস আই এরশাদ ও তার সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর বিজিবির বিশেষ ক্যাম্পের ক্যাম কমান্ডার মুর্তজা শাহিন ও তার সঙ্গীয় ফোর্স।

সাজাপ্রাপ্ত আসামি আক্তারুজ্জামান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুড়িয়া ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত ছামসুল হকের ছেলে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram