ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

পঞ্চগড়ে সরিষার বাম্পার ফলনের আশায় কৃষকরা

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সরিষার হলুদ ফুলে ভরে ওঠেছে একরের পর একর জমি। কোথাও ক্ষেতের পরিচর্চা করছেন কৃষক, আবার কোথাও দল বেঁধে সবাই দেখতে আসছেন সরিষার ক্ষেত। বিস্তৃর্ণ উপজেলা জুড়ে হলুদ ফুলের সমাহার। মৌমাছির আনাগোনায় ভরে উঠেছে সব ক্ষেত। বোরো লাগানোর আগে কম খরচে এই অর্থকারী ফসল আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন তারা।

তবে সরকারি প্রণোদনা সহ কৃষি বিভাগের সহযোগিতায় উন্নত বীজ ও প্রযুক্তিতে সরিষার আবাদ বৃদ্ধি করা গেলে আরও বেশি লাভবান হবেন বলে আশা করেন সদর উপজেলার কৃষকরা। পঞ্চগড় সদর উপজেলার এই কৃষকদের দেখে আশপাশের অন্যান্য কৃষকরাও সরিষার আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন। সরিষা আবাদে খরচ কম এবং একই জমিতে বোরো চাষে খরচ কম লাগে। আমন ও ইরি বোরোর মাঝের উৎপাদনকারী ফসল সরিষা। তাই কৃষক এটি চাষে বেশি ঝুঁকছেন।

উপজেলার ৮ নং ধাক্কামারা ইউনিয়নের গ্রামের কৃষক জয়ন্ত বর্মন সহ কয়েকজন কৃষক জানান, আমরা এবার সরকারি ভাবে সরিষার বীজ পেয়েছি। আবাদ ভালোই হবে মনে হয়। আশা করি আগামীতে চাষ করবো।

সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুন্নবী তিনি জানান, উপজেলায় চলতি মৌসুমে ৬৯১ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram