ঢাকা
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

টাংগুয়ার হাওরে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ছাই

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং জাল আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, রামসিংহপুর এবং রুপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সমস্ত জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়াও হাওরের জীববৈচিত্র্য, মাছ, পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram