ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল রোববার রাত ৮ দিকে উপজেলার ভবানীপুর পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম (৫৫) ওরফে নেন্দ নিয়ামতপুর গ্রামের মৃত: দবিরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই গাজী মেম্বার বলেন, আমার ভাই রাতে পীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। ভবানীপুর নামক স্থানে পৌঁছালে মাহিন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পড়ে তাকে চিকিৎসা করার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম সড়ক দুর্ঘটনা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram