ঢাকা
logo
প্রকাশিত : January 12, 2025

সুনামগঞ্জে বিডিআর বিদ্রোহের হত্যাকান্ডের নেপথ্যের নায়কদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

একে মিলন, সুনামগঞ্জ: ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নির্মম হত্যাকান্ডের ঘটনায় ৫৭জন সেনা অফিসারসহ ৭৪জন সৈনিক হত্যাকান্ডের পেছনে দায়ী এবং নেপথ্যে নায়কদের চিহিৃত করে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২টায় বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের আলফাত উদ্দিন স্কয়ার(টাফিক) পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ঐ ঘটনায় নিহত ও চাকুরী বঞ্চিতদের স্বজনরা অংশগ্রহন করেন।

এ সময় বক্তব্য রাখেন বিডিআর কল্যাণ পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সমন্বয়ক মোঃ ফরিদ আহমদ, মোঃ আব্দুল কাদির, বশির আহমদ, প্রভাত দেবনাথ, রমা কান্ত, ফজলে রাব্বী অভি ও আব্দুল মান্নান প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, ২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের নির্মম হত্যাকান্ডের ঘটনায় ৫৭জন সেনা অফিসারসহ ৭৪জন সৈনিক হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত প্রহসনের ১৮টি স্পেশাল কোর্টে গণহারে গ্রেফতার ও অন্যায়ভাবে গণহারে সাজাপ্রাপ্ত করা হয়েছিল। সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্তদের মুক্তির দাবি, অন্যায়ভাবে যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তাদের চাকুরিতে পুনর্বহাল, বেতন ভাতা পদোন্নতির ব্যবস্থা গ্রহন করা। এছাড়াও তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর ধারা বাদ দেয়াসহ নিহত ও আহতের সন্তানদের সরকারী সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়। অবিলম্বে এই হত্যাকান্ডের নেপথ্যে যারা জড়িত রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদনের জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram