ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2025

সাতকানিয়ায় মাটি ব্যবসায়ীকে জরিমানা ও গাড়ি জব্দ

রমজান আলী, সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার (১১ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে ছদাহা-কেঁওচিয়া, ওয়ার্ড ০৮ এর হাইস্কুল সংলগ্ন এলাকায় মাটি কাটার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জনার কেঁওচিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে, মো: মিজানুর রহমান কে জনার কেঁওচিয়া এলাকায় মাটির টপ সয়েল কাটায় ২০,০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অপরদিকে ধর্মপুর ওয়ার্ড ০৫ এলাকায় মাটি কাটার তথ্যে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করা হয়। অপর একটি ডাম্পার পালিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে। 

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম কে  সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, আনসার সদস্য ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram