ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

কাঠালিয়ায় হেফাজতে ইসলামের শীতবস্ত্র বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: হেফাজতে ইসলাম বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার ব্যাবস্থাপনায় কাঠালিয়া উপজেলার উলামা-মাশায়েখ ও স্থানীয় মুসুল্লিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আজ সকালে তালগাছিয়া মাদরাসা ময়দানে আবুধাবি প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মাওলানা সিফাতুল্লাহ্’র অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে এ কম্বল তুলে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও তালগাছিয়া দরবারের পীর সাহেব মুফতী নূরুল্লাহ্ আশরাফী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোয়াজ্জাম হোসাইন সবুজ। অনুষ্ঠানে কাঠালিয়া উপজেলার উলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram