ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১২
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩০, ২০২৪

বরগুনার বামনায় নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. মাসুদ পারভেজ, বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরার সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরার সভাপতিত্বে পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সভাপতি হাফেজ সাইদুর রহমান, সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খানের সঞ্চালনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার, ছাত্র প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধিজন বক্তব্য রাখেন।

এসময় নবাগত ইউএনও উপস্থিত বিভিন্ন পেশার মানুষের কাছে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে তিনি সবাইকে সাথে নিয়ে বামনার সব সমস্যার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram