ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

ইসলামপুরের সাবেক পৌর মেয়র কাদের আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল কাদের সেখকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

জানা গেছে, শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল কাদের সেখকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের সভারচরে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন এক ছাত্রদল নেতা। মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের শেখ। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram