ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৫
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৪

গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, প্রায় চার দিন আগে গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় দশ শতাংশ জমি দখল করে টিনশেড স্থাপনার দোকান ঘর নির্মাণ করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। ভ্রাম্যমাণ আদালত এসময় অভিযান চালিয়ে টিনশেড দোকান ভেঙে রেলওয়ের জায়গা দখলমুক্ত করা হয়।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীরা রেলওয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করছিল। আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে স্টেশন সংলগ্ন যেসকল অবৈধ স্থাপনা রেলওয়ের জায়গায় রয়েছে তাদেরকে সরে যেতে নোটিশ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে রেলওয়ের জমি দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া মালামাল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram