ঢাকা
logo
প্রকাশিত : December 24, 2024

জলঢাকা ফিউচার ড্রিম ফুটবল একাডেমী"র উদ্বোধন ও প্রিতি ম্যাচ অনুষ্ঠিত

অবক্ষয় রোধে ক্রীড়া প্রতিপাদ্য কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় "ফিউচার ড্রিম ফুটবল একাডেমী" এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪:০০ ঘটিকায় জলঢাকা স্টেডিয়াম মাঠে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিপি জর্জ কোর্ট নীলফামারী এডভোকেট আবু মোঃ সোয়েম, নীলফামারী ক্রীড়া অফিসার আবুল হাসেম, মুক্তা হিমাগার বড়ঘাট জলঢাকার এমডি শরিফুল ইসলাম বাবু।

প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ জাকির হোসেন মুকুল এর পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জলঢাকার ক্রীড়া সংগঠক জনাব মোঃ আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়, এতে অংশগ্রহণ করে জলঢাকা ক্রীড়া পরিষদ ও রংপুর জেলা ফুটবল দল। উদ্বোধন অনুষ্ঠান ও ম্যাচটি উপভোগ করে প্রায় ১০ দশ হাজার দর্শক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram