ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

আটঘরিয়ায় ফলের দোকান ভাংচুর-লুটপাট 

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: পাবনার আটঘরিয়ার উপজেলার পারখিদিরপুর বাজারে জালশায় দোকান দেয়াকে কেন্দ্র করে শামীম হোসেনের ফলের দোকান হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে তার তিন থেকে চার লাখ টাকা ক্ষতি হয়েছে। 

জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার মাজপাড়া ইউনিয়নের রামচন্ত্রপুর মসজিদে জালসায় মোক্তার হোসেন ও মনির হোসেনের মধ্যে দোকান দেয়াকে কেন্দ্র করে বাগবিতাণ্ডা শুরু হয়। 

এরই জেরে শুক্রবার ১৩ ডিসেম্বর সকালে পারখিদিরপুর বাজারে আফাজ উদ্দিনের ছেলে মনির হোসেন আসলে মোক্তার হোসেনের ছেলে শামীম হোসেন তাকে লক্ষ্য করে ইট দিয়ে মাথায় আঘাত কর। এসময় মনির হোসেন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। 

পরে স্থানীয় লোকজন মনিরকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়। 

পারখিদিরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মহির হোসেন জানান, শুনেছি জালসায় দোকান নিয়ে ফল ব্যবসায়ী মোক্তার হোসেন ও ফল মনির হোসেনের ঝগড়া ঝাটি হয়। পরে বাজারে শামীম মনিরের মাথায় ইট দিয়ে মাথা কাঁটিয়ে দেয়। এই নিয়ে উভয়ের মধ্যে বাজারে টানটান উত্তেজনা বিরাজ করছে। 

বাজার কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান ফারুক আহমেদ খান জানান, জালসায় মারামারি রাতেই আমি স্থানীয় ভাবে মিমাংসা করে দিয়েছি। পরে শামীম মনিরকে মারধর করলে বিস্তার আকার ধরণ করে। তবে আমি উভয়কে সাথে নিয়ে আপোষ মিমাংসার করার চেষ্টা করছি। 

বাজার ব্যবসায়ীদের অভিযোগ, এভাবে একটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট করা ঠিক হয়নি। তবে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram