ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৫
logo
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৪

শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে চার ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার (১১ নভেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে শ্যামগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ রাখার দায়ে কাজলা মেডিকেল হলকে ৮হাজার টাকা ও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও উৎপাদিত খাদ্যদ্রব্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কাজল বেকারিকে ১০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ডিম ব্যবসায়ী চাঁন মিয়া ও সেলিম মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এবং তাৎক্ষনিক জরিমানার টাকা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, এ বেকারিতে অভিযান পরিচালনা করার সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ, অন্য নামে প্যাকেটজাতকরণ, যে তেল দিয়ে ভাজা হয় তা মবিলের মত কালো। তাছাড়া মুল্য তালিকা না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় প্রাথমিকভাবে সতর্কমূলক এ জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram