ঢাকা
logo
প্রকাশিত : November 6, 2024

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোলে ভোলার যুবলীগ নেতা আটক

যশোর প্রতিনিধি: সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার ইউনিয়ন যুবলীগ সভাপতি ও কাউন্সিলর তাজউদ্দিন (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার যশোর বেনাপোল ইমিগ্রেশন এলাকা থেকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক তাজউদ্দীন ভোলার বোরহান উদ্দীন উপজেলার ৭ নাম্বার কুতুবা ওয়ার্ডের আব্দুল গনি মাষ্টারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর।

আগস্ট মাসে শিক্ষার্থী আন্দোলনে নির্যাতন নিপীড়নের মামলা রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram