ঢাকা
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৭, ২০২৪

নিহত মাহফুজের পরিবারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতিনিধি দলের সান্ত্বনা

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: ছাত্র-জনতার গণআন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী মেখ হাসিনা সরকারের পতনপূর্ব গণহত্যায় শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

শুক্রবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে তিনি বাগেরহাটের মোরেলগঞ্জে শহীদ মাহফুজের পরিবারের সাথে দেখা করে তাদেরকে সান্ত্বনা দেন। পরে তিনি মাহফুজের কবর জিয়ারত করেন।

মাহফুজের পিতা আব্দুল মান্নান, মা বেগম বিবি, বোন শামীমা নাসরিন ও রহিমা বেগম সেতু প্রসিকিউটরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় তারা অভিযোগ করে বলেন, ‘মাহফুজের লাশের কাছে বসে আমাদেরকে কাঁদতেও দেয়নি শেখ হাসিনার বাহিনী। আমরা শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি চাই’। গত ১৯ জুলাই মিরপুর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ১০ম শ্রেণির ছাত্র মাহফুজ (১৬)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, মাহফুজ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান করে ৭৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

এসময় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুদ্দিন, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মাস্টার মনিরুজ্জামান, অধ্যক্ষ আব্দুল বারী, শফিউল আজম এ সময় উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram