ঢাকা
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

পাইকগাছায় গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার-৩

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় এক সন্তানের জননী'কে গণধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলায় আসামীদের ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলার বিবরণে জানানো হয়, উপজেলার আরাজী ভবানিপুরের সামাদ আজাদ এর বিবাহিতা মেয়ে এক সন্তানের জননী (২৮) গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে তার মায়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজনে ভ্যানযোগে পার্শ্ববর্তী রাড়লীতে তার কাকার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাড়–লীর নিতাই দাসের বাড়ির সন্নিকটে পৌছালে সেখানে উপস্থিত পরিচিত-অপরিচিত কয়েকজন যুবক তার ভ্যানের গতিরোধ করে তাকে ভ্যান থেকে নামিয়ে জোরপূর্বক তাকে পাশের বাগানে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর বাঁকা বাজারের হোটেল মালিক শামিম শেখ (৩০) আবু বক্কর মোড়লের ছেলে আরমান মোড়ল (২৪), নুরুল মোড়লের ছেলে আসলাম (৩২) ও অজ্ঞাত দু'যুবককে আসামী করে পাইকগাছা থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন, যার নং-১৫।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) রঞ্জন গাইন জানান, ধর্ষণ মামলায় এজাহারভুক্ত আসামী আরমান মোড়ল, আসলাম মোড়ল ও তদন্ত প্রাপ্ত আসামী জাহাঙ্গীর'কে গ্রেফতার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, মঙ্গলবার ধৃত ৩ আসামী'কে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতা ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram