ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪

গোপালগঞ্জে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে সওয়ারী (মাহুত) নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ওই হাতীর সওয়ারী (মাহুত) নজরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের পোলসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা গ্রামের জবের শেখের ছেলে।

জানা গেছে, হাতিটি তার মাহুত নজরুল ইসলামের কোন ভুল সংকেত পেয়েই তাকে পিঠ থেকে ফেলে দিয়ে পায়ের নিচে পিষ্ট করে। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গোপালগঞ্জে বন বিভাগের বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেছেন, পশু ডাক্তারসহ একটি প্রশিক্ষিত টিম হাতিটিকে নিয়ন্ত্রণে নেয়ার জন্য ইতোমধ্যে গাজিপুর থেকে রওনা হয়েছেন বলে জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram