ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩, ২০২৪

আওয়ামী লীগের মতো অপকর্ম করা যাবে না: সালাহ উদ্দিন সরকার

নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জনগণ যদি ভোট দিতে পারেন তাহলে বিএনপি সরকার গঠন করবে বলে জানান গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। তিনি বলেন, কোনো ধরনের অরাজকতা, দলবাজি ও চাঁদাবাজি করা যাবে না। আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ যেসব অপকর্ম ও অন্যায় কাজ করছে তা আমাদের করা যাবে না। প্রতিটি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।

তিনি আরো বলেন, যাচাই বাছাই করে গাজীপুর-২ আসনে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে সবার থেকে এগিয়ে আছি। ক্ষমতা পেলে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করব। সোমবার বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় সালাহউদ্দিন সরকার বাসভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এসব কথা বলেন।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতার ও বন্যায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদদীন ভাট, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন সরকারের ছেলে প্রভাবশালী সাবেক ছাত্রদল নেতা সরকার সৌমিক প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram