ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫১
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গিকারবদ্ধ: সালাউদ্দিন আহমেদ

টাঙ্গাইল প্রতিনিধি: সকলকে সাথে নিয়ে সার্বভৌম ও প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপি অঙ্গিকারবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

তিনি আজ সোমবার দুপুরে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে শহীদ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সমবেদনা জানাতে এসে টাঙ্গাইলের ভূঞাপুরের নিহত শহীদ পলাশের বাড়িতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবেনা। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সামাজিক সুবিচারের বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই।

এদিকে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রতিহিংসার রাজনীতি এ বাংলাদেশে আর ফিরে আসবেনা। পরে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পলাশের করব জিয়ারত করে ভুঞাপর বাসস্ট্যান্ডের জনসভায় যোগদান করেন।

এসময় ঢাকা বিভাগীয় সহ-সাংগঠিন সম্পাদক ওবায়দুল হক নাসির, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram