ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৮
logo
প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৪

অষ্টগ্রামে আ.লীগ সভাপতি-সম্পাদকসহ ১২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুকে প্রধান আসামী করে সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমসসহ ১২৪ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলার পূর্ব অষ্টগ্রামের কোরহাটির বাসিন্দা মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার পুত্র মনির মিয়া (৪০) বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয় মিছিলে মামলার প্রধান আসামী আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চুর নির্দেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রসীরা ককটেল বিষ্ফোরণ করে চাপাতি, রড, লাঠি ও হকিস্টিক নিয়ে ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতারি মারপিট করে এবং আমাকে (মামলার বাদী) দা ও রড দিয়ে আঘাত করলে রক্তাক্ত জখম হয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পরি। তখন তারা আমার মৃত্যু হয়েছে ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উল্লেখিত মামলাটি নথিভূক্ত করা হয়েছে। এখনো কোন আসামী ধরা না পড়লেও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram