ঢাকা
৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৩
logo
প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৪

ইসলামপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই আলোকে জামালপুুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণের অংশ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সারাদেশে দশ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের সহায়তায় সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন, চিনাডুলী ইউনিয়ন, বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ইউনিয়নে ২৭শত ৫০ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬হাজার শিক্ষার্থীর মাঝে আম, নিম লটকন, সোনালু, কৃষ্ণচুড়ার ২৭হাজার ৫শতটি চারা গাছ, ২৭শত ৫০টি প্লাস্টিক সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণ অংশ হিসেবে ৩৪শত ছাতা বিতরণ করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের পাচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এ সময় ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ, পারি প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, শিক্ষক সাইফুল ইসলাম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বীতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram