ঢাকা
logo
প্রকাশিত : October 23, 2026

আত্রাইয়ে ‘আলোর সন্ধানে’ অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্রের উদ্বোধন

​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নৈশকালীন অবৈতনিক নামাজ ও আরবি শিক্ষা কেন্দ্র ‘আলোর সন্ধানে’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন নিজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির যাত্রা শুরু হয়।

​আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা।

​‘আলোর সন্ধানে’ শিক্ষা কেন্দ্রের পরিচালক ও সাবেক ব্যাংক কর্মকর্তা হামিদুল হক রানুর সার্বিক আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ​আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ খান ডলার, ​উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, ​উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাকি শাহিন, ​বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান সাবু, ​রোম্মানুল হক, ​ব্যবসায়ী রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষ ও ব্যস্তজীবনের কর্মজীবীদের ধর্মীয় শিক্ষা সহজতর করতে এই কেন্দ্রটি বিশেষ ভূমিকা রাখবে। বিনামূল্যে নামাজ ও শুদ্ধ আরবি শিক্ষার এমন উদ্যোগকে তারা সাধুবাদ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram