ঢাকা
logo
প্রকাশিত : September 12, 2026

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে

লোহিত সাগরের কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুতি গোষ্ঠী।

শুক্রবার (১১সেপ্টেম্বর) স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সরকারি বাহিনী পিছু হটার পর সশস্ত্র হুতি যোদ্ধারা স্পিডবোটে করে মেয়ুন (পেরিম) দ্বীপে পৌঁছায়। এই দ্বীপটি মূলত বাব আল-মান্দেব প্রণালিটিকে দুটি প্রধান নৌপথে বিভক্ত করেছে। দ্বীপটির পতনের মধ্য দিয়ে এখন পুরো বাব আল-মান্দেব এলাকা এবং প্রণালির মধ্যবর্তী অঞ্চলের সার্বিক নিয়ন্ত্রণ হুতিদের কব্জায় চলে গেছে।

এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হুতি বন্দুকধারীরা বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানবাহনে পুরো এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের দূত আবদুল্লাহ আল-সাদি নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে সতর্ক করে বলেন, হুতিদের ক্রমাগত এই সামরিক সম্প্রসারণের ফলে লোহিত সাগরে এক ‘নতুন বাস্তবতা’ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, এই গোষ্ঠীর কর্মকাণ্ড বিশ্বের এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচলকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। সম্প্রতি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ 'হরমুজ প্রণালি' কার্যত বন্ধ করে দেয় তেহরান। এর ফলে বিশ্ববাজারের জন্য বাব আল-মান্দেব প্রণালির গুরুত্ব বহুগুণ বেড়ে যায়।

বর্তমান পরিস্থিতিতে হুতিরা এর নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলোর বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের ঝুঁকি চরম মাত্রায় বৃদ্ধি পেল। অন্যদিকে, হুতি পরিচালিত আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে আজ শুক্রবার দুই দফায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram