ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৫

প্রস্তুত লন্ডন ব্রিজ হাসপাতাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনার সিদ্ধান্ত হয়েছে। এজন্য প্রস্তুত করা হয়েছে লন্ডনের অভিজাত লন্ডন ব্রিজ হাসপাতাল। চিকিৎসার পুরো বিষয় তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান নিজে ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।

জানা গেছে, বেগম জিয়াকে দেখতে বাংলাদেশে যাওয়া বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল লন্ডন ব্রিজ হাসপাতালে প্র্যাকটিস করেন। তাঁর পরামর্শেই বেছে নেওয়া হয়েছে বেগম জিয়ার জন্য লন্ডনের এই হাসপাতাল।

সংশ্লিষ্ট সূত্র জানায়- এ হাসপাতালের সঙ্গে সরাসরি যুক্ত আছেন প্রফেসর ডা. রিচার্ড বিয়েল, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার চিকিৎসা পর্যবেক্ষণ করে আসছেন। তাঁর উপস্থিতি ও হাসপাতালের আধুনিক সুবিধা মিলেই লন্ডন ব্রিজকে এ চিকিৎসার জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

জানা গেছে, এ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম উন্নত এবং আন্তর্জাতিক রোগীদের জন্য বিশেষায়িত সক্ষমতার জন্য পরিচিত। এটি এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত এবং কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) থেকে ‘অসাধারণ’ (ঙঁঃংঃধহফরহম) রেটিং পাওয়া কিছুসংখ্যক বেসরকারি হাসপাতালের একটি। রাজধানী লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এ হাসপাতাল জটিল ও বহু রোগ সমন্বিত চিকিৎসায় দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।

হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি খাতে অন্যতম শক্তিশালী ইউনিট হিসেবে বিবেচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উন্নত লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়।

ভেন্টিলেশন, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং আইসিইউনির্ভর চিকিৎসার সমন্বয়ে এটি আন্তর্জাতিক রোগীদের প্রধান গন্তব্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram