ঢাকা
logo
প্রকাশিত : August 5, 2026

জুলাই বিপ্লব কোনো ব‍্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়: আসিফ আকবর

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এ আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আন্দোলন চলাকালে সন্তানকে নিয়ে রাজপথেও নামতে দেখা গেছে তাকে। ৫ আগস্টের পর নতুন সরকার গঠিত হলে সরকারকে সমর্থন দেন তিনি।

সময়ের সঙ্গে দৃশ্যপট অনেক বদলেছে। কিন্তু জুলাই বিপ্লবের মূল লক্ষ্য কতটা পূরণ হয়েছে, তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে নিজের মতামত ব্যক্ত করে দীর্ঘ একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আসিফ আকবর।

ডারউইনের বিবর্তনবাদ ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, “চার্লস ডারউইনের বিখ‍্যাত বিবর্তনবাদের ছয়টি মুলনীতি—অতিরিক্ত বংশবৃদ্ধি, জীবন সংগ্রাম, বৈচিত্র‍্য বা প্রকরণ, যোগ‍্যতমের উদ্ভব ও প্রাকৃতিক নির্বাচন, বংশগতি এবং নতুন প্রজাতির উৎপত্তি।”

জুলাই বিপ্লবের মূল লক্ষ‍্য পূরণ না হওয়া কথা ব্যাখ্যা করেছেন আসিফ আকবর। তিনি বলেন, “জুলাই বিপ্লবের মূল লক্ষ‍্য ছিল দেশকে ফ‍্যাসিবাদ মুক্ত করা। ১৪০০ শহীদ এবং ৩০ হাজার আহত জুলাই যোদ্ধার ত‍্যাগের বিনিময়ে সেই লক্ষ‍্য অর্জিত হয়েছে। সফল জুলাই বিপ্লবের পরে দেশের মানুষের আশা এবং রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি ছিল জাতীয় ঐক‍্যের পক্ষেই। নতুন ধারার রাজনীতি শুরু হবে, বিভক্ত জাতি এইবার ঐক‍্যবদ্ধ হবে। নাহ, এসবের কোনো কিছুই দৃশ‍্যমান নয়। সেই পুরোনো ‘ডিভাইড অ্যান্ড রুল’ খেলা শুরু হয়েছে। পালিয়ে গেছে ব‍্যাঙের দল, উচ্ছিষ্ট ব‍্যাঙাচিগুলো সোশ‍্যাল মিডিয়ায় তাদের আসল জাত দেখানোর ক্ষুদ্র অপচেষ্টায় লিপ্ত, ওরা মিশে গেছে স্বক্রিয় রাজনৈতিক দলগুলোয়, আশাহত জাতি।”

ডারউইনের বিবর্তনবাদ প্রশ্নবিদ্ধ বলে মনে করেন আসিফ আকবর। তার মতে, “ডারউইনের বিবর্তনবাদের বৈজ্ঞানিক সমর্থন প্রশ্নবিদ্ধ, তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিত বিবেচনায় এই তত্ত্ব মিলিয়ে ফেলতে গবেষণার প্রয়োজন নেই। মূহুর্মূহু মোবাইল স্ক্রল করা পণ্ডিতের দেশে জ্ঞানচর্চা বা যুক্তিতর্কের কোনো খাদ‍্য নেই, যে কারণে ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে বিশ্বকাপ খেলে আর আমরা জনসংখ‍্যার চেয়েও বেশি ৩০ কোটি ফেসবুকার গণি মিয়ার মতো হাততালি দিই।”

জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা দলের নয় বলে পরিষ্কারভাবে মন্তব্য করেছেন আসিফ আকবর। এ শিল্পী বলেন, “কোনো ব‍্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পত্তি নয় জুলাই বিপ্লব, পলাতক ফ‍্যাসিস্ট গং ছাড়া এ বিজয় মুক্তিকামী জনতার। এই সাধারণ জনতাই ’৭১ সালে মহান মু্ক্তিযুদ্ধে দেশ স্বাধীন করেছেন, আর ২০২৪-এর জুলাইয়ে জাতি মুক্তি পেয়েছে স্বজাতি দানবের কাছ থেকে, সুতরাং পড়তে হবে, নকল চলবে না।”

জুলাই বিপ্লবকে এড়িয়ে গিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না বলে মত আসিফ আকবরের। তার ভাষায়—“জুলাই নিয়ে ব‍িজনেস অথবা ইগনোর করে অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। জুলাই কোনো মৃত কিংবা ঘুমন্ত আগ্নেয়গিরি নয়, ’৭১-এর মতোই এই জুলাই সুপ্ত এবং জীবন্ত ভিসুভিয়াস।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram